গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইকুয়েডরে বন্দুকবাজের হামলায় মৃত ৬   

    ইকুয়েডরে বন্দুকবাজের হামলায় মৃত ৬   

    0
    56
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে সমুদ্রসৈকতের পাশে বন্দুকবাজের হামলায় মৃত ৬। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুও রয়েছে।
    পুলিশ সূত্রে খবর, রবিবার একাধিক বন্দুকবাজ মিলে দক্ষিণ-পশ্চিম ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে হামলা চালিয়েছে। জানা যাচ্ছে , হামলায় আরো তিনজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ভ্যান এবং দুটি বাইকে করে আসা ব্যক্তিরা পরপর গুলি চালিয়ে পালিয়ে যায়।
    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে , অপরাধী গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। তবে বন্দুকবাজদের অবস্থান এখনও অজানা। প্রসঙ্গত, বিশ্বের দুটি শীর্ষ কোকেন রপ্তানিকারক দেশ কলম্বিয়া এবং পেরুর মাঝামাঝি অবস্থিত ইকুয়েডর। এই এলাকা কলম্বিয়া এবং পেরুর মধ্যে অবস্থিত এবং মেক্সিকান এবং কলম্বিয়ান কার্টেলের সঙ্গে যুক্ত গ্যাংগুলির দ্বারা বর্তমানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।