গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home National গুজরাটে সড়ক দুর্ঘটনায় মৃত ৬

    গুজরাটে সড়ক দুর্ঘটনায় মৃত ৬

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স
    গুজরাটে জাতীয় সড়কে দ্রুতগতির একটি লাক্সারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন যাত্রী।
    আহত হয়েছেন আরও বহু মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে গুজরাটের ভদোদরা-জেরোড হাইওয়ের কোটাম্বি গ্রামের কাছে রাজস্থান থেকে সুরাটের উদ্দেশে রওনা দেওয়া একটি লাক্সারি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর বাসের ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ থেকে ২৬ জন যাত্রী।
    তাঁদের দ্রুত উদ্ধার করে ভদোদরার শিবাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।