গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Hooghly ডিজে বন্ধ করতে গিয়ে মার খেল পুলিশ, ধুন্ধুমার ডানকুনি

    ডিজে বন্ধ করতে গিয়ে মার খেল পুলিশ, ধুন্ধুমার ডানকুনি

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিসর্জনে ডিজে বাজানোকে কেন্দ্র করে ধুন্ধুমার ডানকুনি। পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ডানকুনির মনেবর ও রামকৃষ্ণপল্লিতে কালীপুজো ছিল। পুজোর বিসর্জনে ডিজে বাজানোর অনুমতি দেয়নি পুলিশ।
    এনিয়ে কমিটির সঙ্গে একাধিকবার মিটিং হয় পুলিশের। অভিযোগ পুলিশের আপত্তি সত্ত্বেও বিসর্জনে ডিজে বাজানো হয়। পুলিশ ডিজে বন্ধ করতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুজো কমিটির সদস্যরা ডিজে বাজানোর দাবিতে পথ অবরোধ করেন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।
    ইটের আঘাতে এক মহিলা পুলিশকর্মী ছাড়াও পুলিশের বেশ কয়েকজন আহত হন।এরপরেই বিশালপুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।