অন্ধ্রপ্রদেশে পাথর খাদানে ধসে মৃত ৬ শ্রমিক

0
169
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
অন্ধ্রপ্রদেশে পাথর খাদানে বড়সড় ধস নেমে মৃত্যু হয়েছে ছয় শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার ছুটির দিন সকালে রাজ্যের বাপাটলা জেলার বল্লিকুরাভার কাছে একটি পাথরখাদানে ধস নামে।
সেই সময় খাদানে কাজ করছিলেন শ্রমিকেরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে সময় ধস নামে সেই সময় খাদানের ভিতরে ১৬ জন শ্রমিক ছিলেন। আচমকা ধস নামায় শ্রমিকেরা চাপা পড়ে যান। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় শ্রমিকের। তবে ধসের নীচে আর কোনও শ্রমিক আটকে রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। ধস নামার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল। দুর্ঘটনার পর পরই চার শ্রমিকের দেহ উদ্ধার হয়।
আরও দুই শ্রমিকের দেহ ধসের নীচে আটকে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সেই দে দু’টি উদ্ধারের চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে এবং আহতদের সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন।