গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National  ডেটিং অ্যাপে প্রেম খুঁজতে গিয়ে ৬ কোটি প্রতারণা

     ডেটিং অ্যাপে প্রেম খুঁজতে গিয়ে ৬ কোটি প্রতারণা

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ডেটিং অ্যাপে প্রোফাইল খুলে প্রেমিকার সন্ধানে ছিলেন ডিভোর্সী দলজিত্ সিং। ভালোবাসার মানুষের সন্ধানও পেয়ে  গিয়েছিলেন। কিন্তু সেই প্রেমিকাই যে ৬ কোটি টাকা হাতিয়ে  নেবে সেটা জানা ছিল না ওই ব্যক্তির। উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা ওই ব্যাক্তির সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমে এক মহিলার আলাপ হয়েছিল। তিনি বলেছিলেন যে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে যার মাধ্যমে প্রচুর লাভ হবে। আর সেই মহিলার কথা শুনে তিনি অন্তত ৬ দশমিক তিন কোটি টাকা হারিয়েছেন বলে খবর।
    প্রথমে টুকটাক কথাবার্তার পর দলজিত্-এর সঙ্গে আলাপ গাঢ় করেন অনিতা নামে এক মহিলা। এরপরই ধাপে ধাপে তার থেকে টাকা হাতাতে থাকে ওই মহিলা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে নয়ডার সেক্টর ৩৬ এর সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর দেখা যায় অনিতার ডেটিং অ্যাপের প্রোফাইলটাই ভুয়ো । পুলিশ খুঁজছে অভিযুক্তকে।