
প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিরামহীনভাবে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।ইসরায়েলি বাহিনীর হামলায় ওই উপত্যকায় কমপক্ষে ৬০ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক।
এতে করে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ৩৫০ ছাড়িয়ে গেছে।এদিকে গাজায় হামলায় একই পরিবারের ১২ সদস্য নিহত হয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ভোর থেকে গাজায় ৬০ জনেরও বেশি লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গভীর রাত ও শুক্রবার ভোরেও প্যালেস্টাইনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা চলছে এবং এতে করে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
পৃথক এক রিপোর্ট অনুযায়ী, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩৫৫ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।বলা হয়েছে, ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও ১৫২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।








