৬০ বছর কিন্তু দেখতে ৩০: শাহরুখ

0
213
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

পর্দায় শাহরুখ খানের জাদুকরি পারফরম্যান্স যেমন ফ্যান ফলোয়ারদের ভরপুর বিনোদন দেয়, তেমনি বিভিন্ন অনুষ্ঠান বা সাক্ষাৎকারে তাঁর কথা শোনাও বড় অভিজ্ঞতা। সব সময়ই স্বভাবসুলভ রসিকতায় আসর জমিয়ে তোলেন শাহরুখ।

 

দু দিন আগে এর ব্যতিক্রম হয় নি। দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড তারকা,সেখানে তাঁর বক্তব্য রীতিমতো ভাইরাল।চলতি বছরের ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন শাহরুখ খান।কিন্তু পর্দায় তাঁর অ্যাকশন দেখে কে বলবে, অনুষ্ঠানে নিজের বয়স নিয়েও মজা করেছেন শাহরুখ।তাঁর ফ্যান ক্লাবের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।সেখানে অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, চলতি বছরই তাঁর বয়স ৬০ হবে কিন্তু কে বলবে, তিনি দেখতে এখনো ৩০-এর মতো। ফ্যান ফলোয়ারদের শাহরুখ খানের পরামর্শ, কিছু বিষয় ভুলে থাকতে হয়। তাঁর এ বক্তব্যের পর ফ্যানদের মুহুর্মুহু হাততালি শোনা গিয়েছে।একই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তাঁর পরবর্তী ছবি,দ্য কিং নিয়ে। এমনিতে শাহরুখকে বলা হয়,কিং খান। তাঁর এই উপাধির সঙ্গে কি সিনেমার নামের যোগ আছে?

 

মৃদু হেসে অভিনেতা স্বীকার করে নিয়েছেন।শাহরুখ জানিয়েছেন,ছবিটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।কাজ চলছে পুরোদমে।