৬০ বছর মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্স 

0
321
60 years of Miss Universe Buenos Aires
60 years of Miss Universe Buenos Aires

আর্জেন্টিনার ৬০ বছর বয়সী আইনজীবী ও সাংবাদিকের মাথায় উঠলো মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্সের মুকুট। এই সুন্দরী প্রতিযোগিতায় আলেজান্দ্রা রদ্রিগেজ ইতিহাস গড়ে মুকুট  জিতেছেন।

১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে এই মুকুট নিজের করেছেন তিনি।মে মাসে তিনি এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় লড়বেন। আর সেখানে বাজিমাত করলেই আর্জেন্টিনার হয়ে গ্লোবাল মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন রদ্রিগেজ। উল্লেখ্য,চলতি বছরের সেপ্টেম্বরে গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে মেক্সিকোতে। সম্প্রতি আগের প্রথা থেকে বেরিয়ে এসেছে বিশ্ব সুন্দরীদের এই প্রতিযোগিতা। এখন সেখানে বিবাহিত, মায়েরা, ডিভোর্সি ও স্থুলকায় মহিলারাও অংশ নিতে পারছেন।২০২৩ সালে গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বয়সের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়। ১৮ থেকে সব বয়সী মহিলারাই এখন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। আগে ২৮ বছরের বেশি বয়সী কেউ এই প্রতিযোগিতার মুকুট জেতেনি। রদ্রিগেজ বলেছেন, একটা নতুন অধ্যায়ের সূচনা করলেন। মহিলারা কেবল শারীরিক সৌন্দর্যই উপস্থাপন করে না, তারা একধরনের মূল্যবোধও তৈরি করে। তিনি সেই প্রথম প্রজন্ম যে নতুন কিছুর শুরু করলো।ইন্টারনেটেও সাড়া ফেলেছেন ৬০ বছর বয়সী এই সুন্দরী। ইন্সটাগ্রামে একজন লিখেছেন,তার বয়স ৬০ বছর, এটা হতেই পারে না! আরেকজন লিখেছেন, তাকে এটা জিততেই হবে। আজকার দিনে মিস ইউনিভার্স সংস্থা এমন একজন মহিলার সন্ধান করছে যার বক্তৃতা ভালো ,সামাজিক প্রকল্প রয়েছে এবং যিনি ভালোভাবে প্রস্তুত।