গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ৬০০ প্রেম, আরো করতে চান স্বস্তিকা

    ৬০০ প্রেম, আরো করতে চান স্বস্তিকা

    0
    135
    ছবি সৌজন্যে :ফেসবুক

    স্বস্তিকা মুখার্জি,পর্দায় যেমন সাহসী ভূমিকায় হাজিরে তার জুড়ি নেই, তেমনি প্রকাশ্যে খোলামেলা আলোচনা করতেও ভালোবাসেন। ব্যক্তিগত জীবনে বহু সম্পর্কে জড়িয়েছেন নায়িকা স্বস্তিকা। আর কোনো সম্পর্ক নিয়েই রাখঢাখ নেই তার।

    কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনে ছ’বার সম্পর্কে জড়িয়েছেন তিনি। স্বস্তিকার এই মন্তব্য ঘিরে নেটিজেনরা নানা চর্চা শুরু করেছেন। এবার সেসব চর্চার জবাবে অভিনেত্রী বলেছেন,  ৬টা নয়, ৬০০টা প্রেম করেছেন তিনি। স্বস্তিকা মুখার্জি বলেছেন, ৬টা নয়, ৬০০টা প্রেম করেছেন, আগে ভুল বলেছেন। ক্যাওড়াতলা মহাস্মশানে যাওয়ার আগে আরো একটা শূন্য এর সঙ্গে জুড়তে চান।এটাই তাঁর জীবনের উদ্দেশ্য।বস্তুতঃ,চর্চা-সমালোচনার তোয়াক্কা করেন না অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সেই সুরে বলেছেন, তাঁর জীবন, যদি তাঁর মনে হয় যে ছ’ হাজার মানুষকে ভালোবাসা জ্ঞাপন করবেন, তাহলে বেশ করবেন। তিনি তো বলছেন না যে ছ’টা লোককে মারবেন, খুন করবেন, তাদের গলা চিরে রক্ত খাবেন, ধর্ষণ করবেন, তাদের সঙ্গে জালিয়াতি করবেন বা কাজ করিয়ে পয়সা দেবেন না।তাঁর কথায়,আমাদের আশপাশে সমাজে তো এগুলোই হচ্ছে। প্রেম করব, তাতেও মানুষের সমস্যা। তাহলে যা হচ্ছে আশপাশে তা-ই হোক।সমাজে মহিলাদের প্রেম নিয়েই সমস্যা। এমনটা জানিয়ে অভিনেত্রী স্বস্তিকা বলেছেন, ভালোবাসাটা কেন সমস্যা হবে? অবশ্য এটা মহিলা বলেই হয়। ছেলেরা করলে তাদের বলা হয়, হ্যাভিং অ্যা ওয়াইল্ড লাইফ। ভীষণ দারুণ একটা জীবন। আর মেয়েরা করলে তাদের বেশ্যা বলে। মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা। ছেলেরা ৬টা প্রেম করলে লোকে বলে, ভাই এলেম আছে। এই সমাজে আমরা বাস করছি।

    অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির মতে,মৃত্যুর আগে তিনি আরো প্রেম করতে চান। প্রচুর মানুষকে ভালোবাসতে চান।অনেক ভালোবাসা দেওয়ার আছে, তা দিতে চান। লিফলেটের মতো বিলি করতে চান। জীবনটা পরিপূর্ণ করেই মরতে চান অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।