ইজরায়েলি হানায় মৃত আরও ৬২ প্যালেস্তিনীয় 

0
129
ছবি সৌজন্যে : এক্স
ইজরায়েলি বাহিনীর গুলিতে গাজায় ৬২প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়েছিলেন বলে গাজা উপত্যকার হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে ৩৮ জনই বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
এই সংস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে এবং তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে।ইজরায়েল গত সপ্তাহে ঘোষণা করেছিল যে তারা কিছু এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করবে যাতে প্যালেস্তিনীয়রা সহজে মানবিক সহায়তা পেতে পারে। কিন্তু বাস্তবে এর বিপরীত চিত্রই দেখা যাচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতরের মতে, শুধুমাত্র বুধবার ও বৃহস্পতিবারেই খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০৫ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। ইজরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে মোট ১ হাজার ৩৭৩ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন।