বাংলাদেশ উপদূতাবাস : সাসপেন্ড ৩ পুলিশ, আটক ৭

0
114
ছবি সৌজন্যে : এক্স
আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার ঘটনায় তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে ত্রিপুরা সরকার। আরও এক পুলিশ আধিকারিককে কর্তব্য থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি ওই ঘটনায় অভিযুক্ত সাতজনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।ত্রিপুরার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরার বিজেপি সরকার উপদূতাবাসে হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। তিন সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। এক আধিকারিককে কর্তব্য থেকে অব্যহতি দেওয়া হয়েছে। পুলিশকর্মীদের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ আনা হয়েছে। সোমবারই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ হতেই পারে। তবে বাংলাদেশ উপদূতাবাসে হামলার ঘটনার নিন্দা করেন তিনি।বাংলাদেশে সংখ্যালুঘদের উপর অত্যাচার এবং চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির প্রতিবাদে সোমবার আগরতলায় প্রতিবাদ দেখান বহু মানুষ।
সেই সময় তাঁরা বাংলাদেশের উপদূতাবাসে ঢুকে পড়েন, হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেয় ঢাকা। এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে দিল্লি।