
মহারাষ্ট্রের নাভি মুম্বইতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৭ বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা একটি টিপের কারখানায় কাজ করত বলে জানা গিয়েছে।
এনআরআই থানার একটি দল নাভি মুম্বইয়ের ক্রেভ গ্রামে একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুটি বাড়ি থেকে ৭ বাংলাদেশি মহিলাকে আটক করেছে। তাঁরা অবৈধ পরিচয়ে ভারতে বসবাস করেছিলেন অভিযোগ। এনআরআই থানার এক আধাকারিক জানিয়েছে, অভিযুক্তরা গৃহকর্মী হিসেবে কাজ করত মুম্বইতে। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন এবং কোনও নথিপত্র ছাড়াই ভাড়া বাড়িতে থাকছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ১৯৫০, বিদেশি আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।এর আগে উত্তরপ্রদেশে থেকে এক বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ।তিনি ভারতে এসে নিজের সমস্ত আইডি বদলে বসবাস করছিলেন। পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে এবং পরে জানা যায়, তাঁকে চাকরি দেওয়ার নামে ভারতে এসে গৃহকর্মীর কাজে নিযুক্ত করেছিল একটি চক্র।যদিও পুলিশ তাঁকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।








