নদিয়ার ধানতলায় ৭ বাংলাদেশি গ্রেফতার

0
189
ছবি সৌজন্যে : নিজস্ব

আবারও নদিয়ার ধানতলা থেকে ৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে শুক্রবার রাতে বিশেষ অভিযানে নদিয়ার ধানতলার দত্তফুলিয়া হাসপাতাল মোড় থেকে দুই শিশু সহ ৭ বাংলাদেশিকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ।

এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের নড়াইলে। তদন্তে পুলিশ জানতে পেরেছে অবৈধভাবে কিছু মাস আগে ভারতে প্রবেশ করে ভারতীয় দালালের সাহায্যে। এরপর ভারতের পশ্চিম অংশে চলে যায়।

দেশের বিভিন্ন জায়গায় ধড়পাকড় শুরু হতে শুক্রবার রাতে নদিয়া হয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল এঁরা। তখনই তাদের গ্রেফতার করা হয়েছে।