ইসরায়েলকে ৭ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র

0
107
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইসরায়েলের কাছে সাত বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা করেছে আমেরিকা। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের মাত্র দু’ দিন পর স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এ কথা জানিয়েছে।

যার মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্রও রয়েছে।ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে সকল প্যালেস্টাইনিদের সরিয়ে নিয়ে এটিকে একটি আন্তর্জাতিক ভ্রমণ গন্তব্য হিসেবে পুনর্গঠনের পরিকল্পনা ব্যাপক সমালোচিত হয়েছে।এমন সময় এবং ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বহাল অবস্থাই এই বিশাল অস্ত্র বিক্রির ঘোষণা এসেছে।এর আগে জানুয়ারির শেষের দিকে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলে ২ হাজার পাউন্ড ওজনের বোমা পাঠানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন।অসামরিক হতাহতের আশঙ্কায়,বিশেষ করে দক্ষিণ গাজা শহর রাফায় হামলার সময় বাইডেন প্রশাসন বোমাগুলোর চালান স্থগিত করেছিল।মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি ,ডিএসসিএ জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট ৬ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের বোমা ও ৬৬০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে। এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে। পররাষ্ট্র দপ্তরের মতে, কংগ্রেসে দুটি পৃথক বিক্রয় চুক্তি পাঠানো হয়েছে।

রয়েছে ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ২ হাজার ৮০০টি ৫০০ পাউন্ডের বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ, অন্যান্য বোমার উপাদান ও সাহায্য সরঞ্জাম।এই সরবরাহগুলো এ বছর শুরু হবে।