রাজস্থানে ঝলসে মৃত ৭, রোহতকে মৃত অন্তত ৩

0
13
ছবি সৌজন্যে : এক্স
রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। জানা যাচ্ছে, কারখানাটির কোনও লাইসেন্স ছিল না। বেআইনিভাবে চলছিল।
 পুলিশ সূত্রে খবর, জয়পুরের তালাই কলোনিতে অবস্থিত ছিল ওই কারখানাটি। কারখানাটির গুদামে আচমকা বিস্ফোরণ হয়। সেখানে প্রচুর পরিমাণে বাজি মজুত করা ছিল। এরপরই কারখানাটিতে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। অগ্নিদগ্ধ অবস্থায় মোট সাত জনেক উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু কেউই প্রাণে বাঁচেননি। হরিয়ানার রোহতকের একটি বাজারে বিধ্বংসী আগুন।
পুড়ে ছাই প্রায় ১০টি দোকান। অগ্নিকাণ্ডে এখনও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।