
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণে দোষী ৭ জনকে ২০ বছরের জেলের সাজা দিয়েছে কল্যাণী মহকুমা আদালত। এই ঘটনায় একজনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত।
জানা গিয়েছে ২০২৪-র ৩০ অক্টোবর ভোরে কাঁচরাপাড়া স্টেশন থেকে রেললাইন ধরে কল্যাণীর দিকে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। সেই সময় কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর রেলব্রিজের নিচে কয়েকজন পথ আটকায় তাঁদের। এরপর মহিলাকে টেনে হিঁচড়ে ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই মামলার ১০ মাস পর ৭ জনকে দোষী সাব্যস্ত করে আদালত।
শুক্রবার তাঁদেরকে ২০ বছরের জেলের সাজা শোনাল কল্যাণী মহকুমা আদালত।
