ইন্দোরে পুরসভার পানীয় জল খেয়ে মৃত ৭

0
177
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মধ্যপ্রদেশের ইন্দোরে পুরসভার সরবরাহ করা পানীয় জল খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে অন্যপক্ষে  ৭ জনের। অভিযোগ, দূষিত পানীয় জল খেয়েই মৃত্যু হয়েছে তাঁদের। হাসপাতালে ভর্তি রয়েছেন ওই শহরের শতাধিক বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত কয়েক দিনে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।
যদিও প্রশাসন তিন জনের মৃত্যুর কথাই স্বীকার করেছে। তবে শহরের মেয়রের কথায় স্পষ্ট, অন্তত সাত জন প্রাণ হারিয়েছেন বিষাক্ত জলপানে। কী ভাবে এই দূষণ ছড়িয়েছে, তা এখনও সরকারি ভাবে প্রকাশ করা হয়নি। তবে ইন্দোরের পুরকমিশনার দিলীপ কুমার যাদব ইতিমধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। জানা যাচ্ছে, ওই রিপোর্টে তিনি জানিয়েছেন, ভগীরথপুরায় পুরসভার দেওয়া পানীয় জলের মূল পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। সেটির উপরে একটি শৌচাগার তৈরি করা হয়েছিল।
অনুমান করা হচ্ছে, সেখান থেকেই পানীয় জলে দূষণ ছড়িয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে তারা। অস্বস্তির মাঝেই নিলম্বিত করা হয়েছে কয়েক জন সরকারি আধিকারিককে। এক জনকে বরখাস্তও করা হয়েছে।