গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National ড্ৰাই বিহারে ফের বিষমদে মৃত ৭

    ড্ৰাই বিহারে ফের বিষমদে মৃত ৭

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স
    ড্ৰাই বিহারে ফের বিষমদ পান করে ৭ জনের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে নীতীশ কুমারের সরকার।পুলিশ সূত্রে খবর, মৃতদের প্রত্যেকের বাড়ি চম্পারণ জেলার লোরিয়া থানা এলাকায়।
    স্থানীয়দের দাবি, বিষমদ খেয়েই মৃত্যু হয়েছে তাদের। যদিও পুলিশ সুপার শৌর্য সুমন বলেছেন, ৫ জনের মৃত্যু বিষ মদের কারণে হয়ে থাকলেও, বাকি দুজনের মৃত্যুর সম্ভবত বিষমদের জেরে হয়নি। ৭ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ট্রাক্টরের ধাক্কায় ও দ্বিতীয় জনের মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে। বাকি ৫ জনের মৃত্যুর কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। যেহেতু সব দেহগুলির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে ফলে মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। এই ঘটনায় পশ্চিম চম্পারণের ডিডিসি সুমিত কুমার বলেছেন, কেন এত জন মানুষের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
    তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই মৃত্যুর কারণ বিষমদ হয়, যে বা যারা এই বিষমদের চোরাকারবার করছে তাদের কাউকে রেহাত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।