গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National একদিনে ৭ মৃত্যু, দেশে বাড়ছে করোনা আক্রান্তে সংখ্যা

    একদিনে ৭ মৃত্যু, দেশে বাড়ছে করোনা আক্রান্তে সংখ্যা

    0
    207
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গত ২৪ ঘন্টাতেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। মহারাষ্ট্রে দু জন, দিল্লি, গুজরাট, কর্নাটক, পাঞ্জাব ও তামিলনাডুতে একজন করে মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা ২২ এ পৌঁছেছে। কলকাতায় ২১ করোনা আক্রান্তের হদিশ মিলেছে।
    এঁদের মধ্যে সিএমআরআই হাসপাতালে ভর্তি ৫ জন। ৩ দিনে ওই হাসপাতালে ১০ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য বলছে দেশে এই মুহূর্তে কোভিড আক্রান্তে সংখ্যা ২৭০০ ছাড়িয়ে গিয়েছে।
    যার মধ্যে কেরালাতেই রয়েছে ১হাজার ১৪৭ জন। এছাড়া মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪ এবং গুজরাটে ২২৩ জন। অন্যদিকে, তামিলনাডুতে এখনও পর্যন্ত ১৪৮ জন, কর্নাটক ও পশ্চিমবঙ্গে যথাক্রমে ১৪৮ এবং ১১৬ জন কোভিড আক্রান্ত।