‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিশ্বের দরবারে ভারতের ৭ প্রতিনিধি

0
156
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অপারেশন সিঁদুরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝাতে কেন্দ্রের তরফে ৭ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে। প্রতিনিধি দলে থাকবেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবি শঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনার একনাথ শিণ্ডে।
সূত্রে খবর, সুপ্রিয়া সুলের নেতৃত্বে প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকা ও মিশর যাবে। বৈজয়ন্ত পাণ্ডা যাবেন পশ্চিম ইউরোপে। একনাথ শিন্ডে যাবেন সংযুক্ত আরব আমিরশাহি ও আফ্রিকায়। শশী থারুরকে পাঠানো হচ্ছে আমেরিকায়। জেডিইউ-র সঞ্জয় ঝার নেতৃত্বে প্রতিনিধি দল জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাবে।
রবিশঙ্কর প্রসাদ যাবেন মধ্য প্রাচ্য। ডিএমকে-র কানিমোঝি যাবেন রাশিয়া ও স্পেনে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন। পাশাপাশি তাঁর বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের বার্তা পৌঁছে দেবেন প্রতিনিধিরা। এটা রাজনীতি, বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের একতার প্রতিচ্ছবি এটা।