গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International জার্মানির বাজারে হামলায় আহত ৭ ভারতীয়, নিন্দা নয়াদিল্লির

    জার্মানির বাজারে হামলায় আহত ৭ ভারতীয়, নিন্দা নয়াদিল্লির

    0
    155
    ছবি সৌজন্যে : এক্স

    জার্মানিতে ক্রিসমাসের ভরা বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ২০০ জনের মধ্যে রয়েছেন ৭জন ভারতীয়। তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছে বার্লিনের ভারতীয় দূতাবাস।

    যোগাযোগ করা হয়েছে পরিবারের সঙ্গেও। জার্মানির বাজারের এই হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ঘটনাকে সাংঘাতিক এবং অর্থহীন বলে উল্লেখ করেছে বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই সাত আহতের মধ্যে তিন জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার একটি বিবৃতি জারি করে এস বিদেশমন্ত্রক বলেছে, জার্মানির মাগদেবার্গ শহরে এই সাংঘাতিক এবং অর্থহীন ঘটনার তীব্র নিন্দা জানায় ভারত। অনেক মূল্যবান জীবন চলে গিয়েছে এই ঘটনায়। অনেকে আহত হয়েছেন। মৃতদের আত্মার শান্তি কামনা করেছে ভারত। জানা গিয়েছে, ধৃত গাড়িচালক পেশায় একজন মনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক।

    কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর ক্লিনিক বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। মাগদেবার্গের বাজারে হামলা চালানোর জন্য একটি বিএমডব্লিউ ভাড়া করেছিলেন। তাঁকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল জার্মান প্রশাসন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ, নারী পাচার করে মধ্য প্রাচ্য ও ইউরোপে পাঠানোর গুরুতর অভিযোগ রয়েছে।