
রাজ্যের প্রায় ৭ লক্ষ মানুষ মাদকাসক্ত। চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে কেন্দ্র। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রক তথ্য জানিয়েছে এই কথা।
এ তথ্য সামনে আসতেই রাজ্য সরকারকে একহাত নিয়েছেন বিষ্ণপুরের সাংসদ। বিজেপির তরফে বারেবারে অভিযোগ করা হয় মুড়িমুরকির মতো মদের দোকানে লাইসেন্স দিচ্ছে তৃণমূল সরকার। তার উপর মাদক সংক্রান্ত এই তথ্য ২৬ সালের ভোটের আগে তৃণমূলকে চেপে ধরতে বিজেপির বড় অস্ত্র হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
চিঠিতে আরও দাবি করা হয়েছে, ২০২০-থেকে দেশজুড়ে নেশা মুক্ত ভারত অভিযান শুরু হলেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে এই প্রকল্প শুরুই করা যায়নি।








