গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda হরিয়ানায় আটক ৭ পরিযায়ী শ্রমিক ফিরল হরিশ্চন্দ্রপুরে 

    হরিয়ানায় আটক ৭ পরিযায়ী শ্রমিক ফিরল হরিশ্চন্দ্রপুরে 

    0
    188
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুরের সাতজন পরিযায়ী শ্রমিক মঙ্গলবার সকালে বাড়ি ফিরেছেন। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপাতত প্রাণ রক্ষার তাগিদে বাড়ি ফিরেছেন তারা। এরপর কি কাজ হবে।

    কি ভাবে সংসার চালাবেন। তা জানেন না শ্রমিকরা। এদিন শ্রমিকরা ফেরার পর তাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

    সোমবার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছিলেন। যদিও দেখার বিষয় বাস্তবে এই শ্রমিকদের কর্মসংস্থান এলাকায় হয় কি না।