গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৭ পরিযায়ী শ্রমিক

    বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৭ পরিযায়ী শ্রমিক

    0
    129
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    কর্নাটকে কাজে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন মুর্শিদাবাদের সাত পরিযায়ী শ্রমিক। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
    আর তাতেই অগ্নিদগ্ধ হয়েছেন ওই শ্রমিকেরা। আহতদের মধ্যে জিয়াবুর শেখ, হাসান শেখ, মিনারুল শেখ বহরমপুরের পাঁচ পিততলা এলাকার বাসিন্দা, বনপাড়া ও নাগরাজল এলাকার বাসিন্দা তাজিবুর শেখ হাফিজুল শেখ ও নুরুজ্জামাল শেখ। হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহিদ আলি।
    এক শ্রমিকের স্ত্রী জানিয়েছেন, চার মাস আগে কাজের জন্য গিয়েছিলেন ওই শ্রমিকেরা। বেঙ্গালুরুতে একটি ঘরেই থাকতেন তাঁরা। সোমবার রাতে খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। এলাকার বাসিন্দা যে ব্যক্তি তাঁদের কাজে নিয়ে গিয়েছিলেন, তাঁর বাড়িতে ছুটে যান এক শ্রমিকের স্ত্রী। তিনি জানিয়েছেন, স্বামীকে না পেয়ে ওই বাড়িতে ছুটে যান তিনি। পরে জানতে পারেন চিকিৎসার ব্যবস্থা হয়েছে।