
দুই প্রতিবেশীকে প্রকাশ্যে খুনের অভিযোগে দুই মহিলা সহ ৭ জনকে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছে জলপাইগুড়ি আদালত। সাজা ঘোষণার পরেই অভিযুক্ত এবং অভিযোগকারী পরিবারের মধ্যে বচসা বাধে আদালত চত্বরেই।
জানা গিয়েছে ২০১৪-র ৩১ মার্চ জলপাইগুড়ির রাজগঞ্জে বাঁশঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ বাধে। অভিযোগ তখনই একটি পরিবার অন্য পরিবারের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
তিনজনকে রাস্তায় ফেলে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়। সেই মামলার ১১ বছর পর রায় দিল জলপাইগুড়ি আদালত।








