সড়ক দুর্ঘটনায় উত্তরাখণ্ডে মৃত ৭, মহারাষ্ট্রে ৪ 

0
90
ছবি সৌজন্যে : এক্স

ভয়াবহ বাস দুর্ঘটনায় উত্তরাখণ্ডে মৃত ৭, আহত ১১। জানা যাচ্ছে , মঙ্গলবার সকালে ভিকিয়াসেন বিনায়ক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যে নেমেছে এসডিআরএফ।

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। জানা যাচ্ছে , বাসটি আলমোড়া থেকে রামনগরের দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, বাসে মোট ১৮ জন যাত্রী ছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই ঘটনা ঘটেছে বলে অনুমান। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি গতকাল মধ্যরাতে মুম্বাইয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে ধাক্কা মারে। ঘটনায় মৃত ৪, আহত প্রায় ১০ জন পথচারী।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মৃতের সংখ্য আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। একটি ভাইরাল সিসিটিভি ফুটেজ-এ দেখা গিয়েছে দুর্ঘটনাটি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভান্ডুপে রাত  ১০ টা ৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেই হুড়োহুড়ি পরে যায় এলাকা জুড়ে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।