গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National পাটিয়ালায় স্কুলের সামনে ৭টি রকেট লঞ্চার, আতঙ্ক 

    পাটিয়ালায় স্কুলের সামনে ৭টি রকেট লঞ্চার, আতঙ্ক 

    0
    129
    ছবি সৌজন্যে : এক্স
    স্কুলের কাছে আবর্জনার স্তূপ থেকে সাতটি রকেট লঞ্চার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবের পাটিয়ালায়। সাধারণ পথচলতি বাসিন্দাদের নজরে পড়লে পুলিশে খবর দেওয়া হয়।
    খবর পেয়েই দ্রত এলাকায় পৌঁছয় স্থানীয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। সেখান থেকে রকেট লঞ্চারগুলি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই রকেট লঞ্চারগুলি অকেজো। তাই এগুলিকে বিস্ফোরক বলা চলে না। বাতিল জিনিসের কেনাবেচা করা কোনও ব্যবসায়ী এগুলি ফেলে দিয়ে গিয়েছেন বলে মনে করছে পুলিশ। এগুলি কতটা পুরোনো সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
    কী ভাবে এই রকেট লঞ্চারগুলি আবর্জনার স্তূপে এল তা বুঝতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অস্ত্রের বিষয়ে বিশদে জানতে ভারতীয় সেনার সাহায্যও নিচ্ছে তদন্তকারী পুলিশের দল।