গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মুর্শিদাবাদে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত ৭

    মুর্শিদাবাদে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত ৭

    0
    5
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুর্শিদাবাদে কালবৈশাখীর তাণ্ডবে ৭ জনের মৃত্যু হয়েছে। নওদায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হরিহরপাড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভরতপুরে মৃত্যু হয়েছে এক মহিলার।

    নবগ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কান্দি থানা এলাকায় দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর,
    কান্দি থানার হিজল রাণীপুর গ্রামের বাসিন্দা মৃত শফিলুর সেখ। অন্যদিকে কান্দি থানার বালুট গ্রামের বছর ৬৫ -র নবকুমার মণ্ডলের কৃষিজমিতে চাষাবাদ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়। কান্দি মহকুমার ভরতপুর থানার সারডাঙ্গা গঙ্গারপুর মাদ্রাসার সামনে বিলকিস বিবি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকায় বজ্রাঘাতের মৃত্যু হয়। নওদার ঝাউবনা এলাকায় বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল, নামে ওই বৃদ্ধ পাট খেতে নিড়ানির কাজ করছিলেন। সেই সময় বজ্রপাতে গুরুতর জখম হন। আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ডোমকল থানার অন্তর্গত ঘোড়ামারা এলাকায় মাঠে কাজ করার কালীন বজ্রাঘাতে মৃত্যু হয় অজিত মণ্ডল-র। এদিকে, অফিস টাইমে বড় বিপত্তি। শিয়ালদহ লাইনে পরপর বাতিল ট্রেন। যার জেরে ভোগান্তিতে নিত্য যাত্রীরা।

    বিশেষ করে এই সময় অফিস করে বাড়ি ফেরেছেন অনেকে। সেই সময়ই ট্রেন বাতিল হওয়ায় কার্যত সমস্যার মুখে যাত্রীরা।