
বাদল অধিবেশনে কেন্দ্রকে চেপে ধরতে ৭টি ইস্যুকে নিজেদের হাতিয়ার করেছে বিরোধী ইন্ডিয়া জোট। মঙ্গলবার অধিবেশনের শুরুর আগে রাজ্যসভা, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক।
এক্স হান্ডেল পোস্টে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল লিখেছেন, পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর ও সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি, বিহারের ভোটার তালিকা সংশোধন, ডিলিমিটেশন, মহিলাদের ওপর বেড়ে চলা অত্যাচার, আহমেদাবাদ বিমান ট্র্যাজেডি, মণিপুর হিংসা-মূলত এই সাতটি ইস্যুই বিরোধীদের হাতিয়ার।
উল্লেখ্য, বিরোধীদের প্রবল চাপের মুখে পড়ে পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে বরাদ্দ করা হয়েছে ১৬ ঘন্টা। রাজ্যসভায় আলোচনার জন্য বরাদ্দ হয়েছে ৯ ঘন্টা।
