বাংলাদেশের বিনিয়োগের ৭০ শতাংশই ভারতে

0
177
70 percent of Bangladeshs investment is in India
70 percent of Bangladeshs investment is in India
২০২৩ সালে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের ৭০ শতাংশই হয়েছে ভারতে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশের সংস্থাগুলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

২২টিরও বেশি দেশে রয়েছে বাংলাদেশের বিনিয়োগ। তবে তারমধ্যে বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি ভারতে। ২০২৩ সালে ভারতে বাংলাদেশের নিট সরাসরি বিনিয়োগের পরিমাণ ছিল ২১.০৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশের মোট বিদেশি বিনিয়োগের ৭০.৪৫ শতাংশ। এরপর সংযুক্ত আরব আমিরশাহীতে বাংলাদেশের সংস্থাগুলি বিনিয়োগ করেছে ৮.৯১ মিলিয়ন ডলার, যা মোট পরিমাণের ২৯.৮২ শতাংশ। এরপরে রয়েছে নেপাল। সেখানে বাংলাদেশ বিনিয়োগ হয়েছে ৩.৫২ মিলিয়ন ডলার, যা মোট বিদেশি বিনিয়োগের ১১.৭৮ শতাংশ। এদিকে, ব্রিটেনে নিট এফডিআই প্রবাহ ৪.৩৫ মিলিয়ন এবং হংকং-চীনে ৫.৭৮ মিলিয়ন ডলার কমেছে।এইচএসটিসি লিমিটেডের চেয়ারম্যান ও ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এম শোয়েব চৌধুরী বলেছেন, ভারত বাংলাদেশের পাশ্ববর্তী দেশ। অসম, ত্রিপুরা ও মেঘালয়ের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বাংলাদেশের অনেক পণ্যের চাহিদা রয়েছে।ওই রাজ্যগুলিতে রপ্তানি কঠিন হওয়ায় বেশ কিছু কোম্পানি সেখানে বিনিয়োগ করেছে। সেগুলো মূলত কনজিউমার গুডস।