গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports আতলেতিকোয় ৭০০ ম্যাচ, কৃতজ্ঞ সিমেওনে

    আতলেতিকোয় ৭০০ ম্যাচ, কৃতজ্ঞ সিমেওনে

    0
    152
    700 matches at Atletico, Simeone grateful
    700 matches at Atletico, Simeone grateful

    দারুণ এক রেকর্ডের সামনে দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে ৭০০ ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। এই অর্জনের জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

    লা লিগায় ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে খেলবে আতলেতিকো। দলটির কোচ হিসেবে সিমেওনের ৭০০তম ম্যাচ হবে এটি।২০১১ সালের ডিসেম্বরে দলটির দায়িত্ব নেন তিনি। তার হাত ধরে আতলেতিকো হয়ে ওঠে সমীহ জাগানিয়া এক দল, হয়ে ওঠে স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী।এই সময়ে দলটি জিতেছে দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ, একটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ। দুবার তারা খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও, দুবারই হেরেছে রিয়ালের বিপক্ষে।সিমেওনের কোচিংয়ে ৩২৬ ম্যাচে আতলেতিকোর গোল না হজম করার তথ্যই বলে দেয়, রক্ষণভাগকে কতটা জমাট করে তুলেছেন তিনি।মাইলফলক ম্যাচের আগে ক্লাবের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সিমেওনে।এদিকে আতলেতিকোর সঙ্গে সিমেওনের চুক্তির মেয়াদ আছে ২০২৭ সালের জুন পর্যন্ত।যদিও সাম্প্রতিক সময়ে ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে সামনের ম্যাচ ব্যতীত অন্য কিছু নিয়ে ভাবছেন না তিনি।

    ১৩ ম্যাচে ৭ জয় ও ৫ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে লা লিগায় তিনে আছে আতলেতিকো। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে তারা। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে তারা আছে ২৩ নম্বরে।

    ছবি  সৌজন্যে : এক্স