গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home International আমেরিকায় বাধ্যতামূলক ছুটির মুখে ৭ লক্ষ কর্মী

    আমেরিকায় বাধ্যতামূলক ছুটির মুখে ৭ লক্ষ কর্মী

    0
    95
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকায় কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য শাটডাউন শুরু হলে সেখানে প্রায় সাত লক্ষ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হতে পারে। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রতি অর্থবছরের শুরুতে ১ অক্টোবর আমেরিকায় কেন্দ্রীয় সরকারকে চলতি বছরের ব্যয়ের জন্য বাজেট অনুমোদন করতে হয়।
    কিন্তু কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে চলমান মতবিরোধের কারণে এই বাজেট এখনো পাশ হয়নি। ফলে সরকারের অ-অত্যাবশ্যকীয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে, যা অর্থনৈতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। শাটডাউন শুরু হলে প্রায় ৪০ শতাংশ ফেডারেল কর্মচারী ছুটিতে যাবেন। তারা এই সময় কোনও বেতন পাবেন না।
    অপরিহার্য পরিষেবার যেমন- সেনাবাহিনী, সীমান্ত নিরাপত্তা কর্মীরা বিনা বেতনে কাজ করতে বাধ্য হবেন। কংগ্রেসে শাটডাউন ইস্যুতে একে অপরকে দায় দিচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। রিপাবলিকানদের দাবি সরকার চালু রাখতে স্বল্পমেয়াদী তহবিল দরকার, যা নভেম্বর পর্যন্ত চলতে পারে। ডেমোক্র্যাটদের অভিযোগ রিপাবলিকানরা স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা খাতে কাটছাঁটের সুযোগ নিতে শাটডাউনকে ব্যবহার করছে।