গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ভবানীপুরে হারানোর পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু-র

    ভবানীপুরে হারানোর পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু-র

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মত হবে।
    খোঁচা দিয়ে বলেছেন নন্দীগ্রামের হারের যন্ত্রনা ভুলতে পারেননি, তাই চিৎকার করছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এবং পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করেন। কিন্তু একসময়ে তিনি মেদিনীপুরে দ্বিতীয় হতেন। অধিকারী পরিবারই তাঁকে প্রথম করিয়েছেন। তিনি আরও বলেছেন নন্দীগ্রাম আন্দোলন না হলে কোনওদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হতে পারতেন না। এরপরেই তিনি বলেছেন ৪ বছর আগের হারের জ্বালা এখনও ভুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
    তাই তাদের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছেন। ভবানীপুরে হেরে আরও ৫ বছর এভাবেই যন্ত্রণা ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।