চাকরিহারা হলেই তোলা যাবে ৭৫ শতাংশ পিএফ!

0
102
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কোনও কর্মী চাকরিহারা হলে সঙ্গে সঙ্গেই তাঁর ইপিএফ-র ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। এমনটাই জানিয়েছে ইপিএফও। ইপিএফের নিয়মকানুনে সম্প্রতি কিছু পরিবর্তন এনেছে সংস্থার কেন্দ্রীয় অছি পরিষদ।
তাতে কোনও কোনও ক্ষেত্রে টাকা তোলায় অপেক্ষার সময় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সমস্যা হবে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলির একাংশ। এই প্রেক্ষাপটে ব্যাখ্যা দিল ইপিএফও। কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রকের অধীনে রয়েছে ইপিএফও। কেন্দ্রীয় সেই মন্ত্রকই বিবৃতি দিয়ে বলেছে, কোনও কর্মী চাকরিহারা হলে সঙ্গে সঙ্গেই ইপিএফের ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন।
এক বছর কর্মহীন থাকলে, পুরো টাকা তুলে নিতে পারবেন। আগে বার বার টাকা তুললে কিছু কিছু ক্ষেত্রে পেনশন খারিজ হতে পারে। কিছু ক্ষেত্রে ফাইনাল সেটলমেন্ট-র সময়ে কর্মীর হাতে খুব কম টাকাই থেকে যায়। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, নতুন এই নিয়মে কর্মীরই আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। তাঁর পরিবারকে সমস্যায় পড়তে হবে না।