বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন আরও ৭৭৮ পড়ুয়া : বিদেশমন্ত্রক

0
201
778 more students have returned from Bangladesh Ministry of External Affairs
778 more students have returned from Bangladesh Ministry of External Affairs

অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন আরও ৭৭৮ জন ভারতীয় পড়ুয়া। শনিবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে ।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে , বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলিতে পাঠরত ৪ হাজারের বেশি ভারতীয় পড়ুয়া এখনও বাংলাদেশে রয়েছেন । প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র থেকে স্থলপথে দেশে ফেরানো হয়েছে কিছু পড়ুয়াকে। আর বাকিদের বিমানপথে উড়িয়ে  আনা হয়েছে। পড়ুয়ারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন, সেই জন্য গোটা প্রক্রিয়াটি দেখভালের দায়িত্বে ছিল ঢাকার ভারতীয়  দূতাবাস। ভারতীয় দূতাবাসকে সাহায্যে এগিয়ে আসে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় অবস্থিত ভারতীয়  উপদূতাবাসগুলিও। বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের সঙ্গেও দূতাবাসের তরফে যোগাযোগ রাখা হচ্ছে। মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে , বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত চার হাজারেরও বেশি পড়ুয়ার সঙ্গে ঢাকার দূতাবাস এবং উপদূতাবাসগুলি যোগাযোগ রাখছে এবং তাঁদের প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে।