ইজরায়েলি হামলায় নিহত ৭৮ ইরানি নাগরিক

0
152
ছবি সৌজন্যে : এক্স
ইজরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৮ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২০ জন। নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন। রাষ্ট্রসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ইজরায়েল ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে একাধিক হামলা চালিয়েছিল। এই হামলাগুলো শুধু সামরিক স্থাপনা নয় বরং আবাসিক ভবনগুলোকেও লক্ষ্য করে চালানো হয়, যা পরিস্থিতিকে আরো মারাত্মক করে তুলেছে।
এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই হামলায় নিহত হয়েছেন।