
রবিবারের কমবেশি সবার নজর ছিল রাতের আকাশে। সন্ধে হতেই আকাশে পূর্ণিমার মত ঝলমল করতে থাকে চাঁদ। রাত ৯টা বাজতেই ক্রমেই ফ্যাকাশে হতে থাকে চাঁদমামা।
এরপর ক্রমেই পাণ্ডু বর্ণ ধারণ করে। রাত ১০টার পর থেকে চাঁদের একদিক কালচে হতে শুরু করে আরেক দিক ফ্যাকাশে। রাত ১১টা থেকে লালচে হতে থাকে চাঁদ। সাড়ে ১১টার কিছু পরে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দেখায় চাঁদকে। ওই সময় চাঁদের রং গাঢ় লালচে বর্ণ ধারণ করে। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে আসায় তার ছায়া পড়ে চাঁদে। সেই সময়ে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরোপুরি কালো হয় না। বদলে লাল হয়ে ওঠে।
যেহেতু পৃথিবীর বায়মণ্ডল যখন সূর্যের লাল আলো গ্রহণ করে তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসরিত হয়ে চাঁদের ওপরে গিয়ে পড়ে। অন্যদিকে সূর্যরশ্মির নীল অংশ চারদিকে ছড়িয়ে যায়। রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে চলেছে রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত।








