
ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ,আইএমএফ। যার মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন ডলার এখনই পাওয়া যাবে।
দেশটি রুশ আগ্রাসনের চার বছর পূর্তির কয়েকদিন পরই আইএমএফ এ অনুমোদন দিল। ৪৮ মাস মেয়াদি নতুন আর্থিক চুক্তিটি আগের একটি ঋণ সুবিধার পরিবর্তে দেওয়া হয়েছে।রাশিয়ার সঙ্গে যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোয় অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভকে সহায়তা দেবে এটি।এর আগে নভেম্বরে আইএমএফ-এর কর্মকর্তা ও ইউক্রেন কর্তৃপক্ষ এ অর্থায়ন সহায়তা নিয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছান। তবে কর্মসূচি কার্যকর হতে আর্থিক নিশ্চয়তা এবং বাজেট প্রণয়নসহ কয়েকটি শর্ত পূরণ আবশ্যক ছিল।আইএমএফ জানিয়েছে, ইউক্রেনে তাদের নতুন কর্মসূচির, নতুন কর্মসূচির লক্ষ্য অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, ঋণের ভারসাম্য রক্ষা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সহায়ক সংস্কার এগিয়ে নেওয়া।
আইএমএফের পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেছেন, চার বছরেরও বেশি সময় ধরে চলা দীর্ঘ ও বিধ্বংসী যুদ্ধের মধ্যেও ইউক্রেন ও তাদের জনগণ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে।ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলেছেন, প্রথম কিস্তির অর্থ বাজেট ঘাটতি মেটানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে ব্যয় করা হবে।
