অসমে লাইনচ্যুত লোকমান্য-তিলক এক্সপ্রেসের ৮ বগি 

0
167
অসমে লোকমান্য-তিলক এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।
সূত্রের খবর, লুমডিং এবং বরদারপুর হিল ডিভিশন স্টেশনের মধ্যে দিবালং স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। মুম্বইগামী ট্রেনটি বৃহস্পতিবার সকালেই আগরতলা ছেড়েছিল। তবে বিকেল ৪টে নাগাদ অসমের দিবালং স্টেশনের কাছে তা লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, লোকমান্য-তিলক এক্সপ্রেসের লাইনচ্যুত ৮টি বগির মধ্যে ট্রেনের পাওয়ার কার এবং ইঞ্জিনও রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। সেখানে রয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত বিষয়টি তদন্ত করে দেখা হবে।গত কয়েক মাসে একাধিক ট্রেন দুর্ঘটনার খবরে আতঙ্ক বেড়েছে সাধারণ রেল যাত্রীদের।
করমণ্ডলের মতো বড় দুর্ঘটনার আতঙ্ক তো আছেই, সাম্প্রতিক সময়ে দেখা গেছে রেললাইন বিভিন্ন জিনিস রেখে দেওয়া হচ্ছে। রেলের তরফে নানা পদক্ষেপ নেওয়া হলেও কোনও সুরাহা হয়নি।
ছবি  সৌজন্যে : এক্স