শিয়ালদহে উদ্ধার ৮টি আগ্নেয়াস্ত্র, মুর্শিদাবাদেও   

0
97
ছবি সৌজন্যে : নিজস্ব

একদিকে যখন শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে সোমবার সকালে একাধিক অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

ঠিক তখনই মুর্শিদাবাদের সাগরপাড়ায় বাংলাদেশ আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে পুলিশের জালে এক যুবক। সূত্রে খবর বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি কলকাতা নিয়ে আসা হয়েছিল। এই ঘটনায় হাসান নামে বছর ৪২ এর যুবককে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার শিয়ালদহ স্টেশনে সাদা পোশাকে টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময়ই হাসানকে দেখে সন্দেহ হয়। তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে ছটি পিস্তল ২টি ওয়ান শাটার এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর পঞ্চায়েতের ধনিরামপুর পাঠাপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে সন্দেহ হওয়ায় আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।  ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্যসরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই ঘটনার দ্রুত তদন্ত করা উচিত বলেও এক্স হ্যান্ডেলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।