ওমানের সমুদ্র থেকে উদ্ধার ৮ ভারতীয়

0
177
8 Indians rescued from sea in Oman
8 Indians rescued from sea in Oman
ওমানের সমুদ্রে তলিয়ে যাওয়া ৮ ভারতীয় নাবিককে উদ্ধার করেছে নৌসেনা।আট জন ভারতীয় ছাড়াও তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার এক নাগরিক।
এখনও পাঁচ ভারতীয়-সহ সাত জনের খোঁজ নেই।সম্প্রতি ওমানের সমুদ্রে তেলের ট্যাঙ্কার ডুবে তলিয়ে গিয়েছিলেন মোট ১৬ জন। তাঁদের মধ্যে ১৩ জনই ছিলেন ভারতীয়।ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তেগকে ওমানের ওই অংশের সমুদ্রে তল্লাশি অভিযান চালানোর কাজে নিয়োগ করা হয়েছিল। এছাড়াও নৌসেনাকে এই কাজে সাহায্য করছে পি৮আই নামের বিমান। ওমানের দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকার দক্ষিণ-পূর্বের সমুদ্রে তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজটি উল্টে যায়। মনে করা হচ্ছে, আবহাওয়াজনিত কারণেই এই দুর্ঘটনা। আবহাওয়ার কারণে উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে বলে খবর। ওই এলাকায় এখনও সমুদ্র উত্তাল রয়েছে। চলছে ঝোড়ো হাওয়া।ওমানের সমুদ্রে এই দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয়েছে ভারতীয় প্রশাসন। ভারতের তরফে জানানো হয়েছে, ওমান সরকার এবং উপকূলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে দূতাবাস। ভারতীয় নৌসেনাও ওই এলাকায় অভিযান চালাচ্ছে।