শেয়ার বাজারে উধাও ৮ লক্ষ কোটি! 

0
73
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
সংঘর্ষবিরতিতে চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার। কিন্তু ইরান-আমেরিকা শান্তি বৈঠক ব্যর্থ হতেই ফের ধস নেমেছে দালাল স্ট্রিটে।

সোমবার বাজার খুলতেই ১ হাজার ৬০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক। অন্তত ৮ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। সোমবার সকালে বাজার খুলতেই সেনসেক্স পড়ে যায় ১ হাজার ৬১৩ পয়েন্ট। প্রায় ৫০০ পয়েন্ট পড়ে যায় নিফটি ফিফটি সূচকও। লোকসানের খাতায় চলে যায় একাধিক সংস্থার সূচক। তবে এমনটা যে হতে পারে সেটা আগে থেকেই আন্দাজ করেছিলেন বিনিয়োগ বিশ্লেষকরা।

আশঙ্কা সত্যি করেই বিশ্ববাজারে তেলের দাম ফের বেড়ে গিয়েছে সোমবার। তার নেতিবাচক প্রভাব ভারতের বাজারেও পড়েছে।