ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত ৮ মাওবাদী

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ঝাড়খণ্ডের বোকারোতে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৮ মাওবাদীর। তাঁদের মধ্যে এক মাওবাদী নেতার মাথার দাম ছিল এক কোটি টাকা। তাঁর পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন। গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা কেউ হতাহত হননি বলেই খবর।
প্রশাসন সূত্রে খবর, বোকারোর জঙ্গলে যৌথ অভিযান চালিয়েছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর জঙ্গল ওয়ারফেয়ার ইউনিট, কম্যান্ডো ব্যাটেলিয়ন ফর রেজোলিউশন অ্যাকশন এবং ঝাড়খণ্ড পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি একে সিরিজের রাইফেল, কিছু ইনফ্যানট্রি অস্ত্রশস্ত্র, একটি স্বয়ংক্রিয় রাইফেল, একটি পিস্তল, আটটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।