গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home North 24Pgs গ্রেফতার বাদুড়িয়ার চেয়ারম্যানের বাড়িতে ৮০ লাখ টাকা

    গ্রেফতার বাদুড়িয়ার চেয়ারম্যানের বাড়িতে ৮০ লাখ টাকা

    0
    3
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৮০ লাখ টাকা, সরকারি ত্রাণ সামগ্রী।
    ২০২২ সাল থেকে তৃণমূল পরিচালিত বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। তার বিরুদ্ধে অনেক দিন ধরেই দুর্নীতির অভিযোগ করে আসছিলেন বিরোধীরা। সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা দীপঙ্কর ভট্টাচার্য-র বাড়ি লাগোয়া একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশে খবর দেন। এরপর বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ হাজার সরকারি ত্রিপল, বিপুল পরিমাণ টাকার হদিশ পায়। রাতেই টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়। অন্তত ৮০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় দীপঙ্কর ভট্টাচার্যকে। কার্যত একই ছবি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। সেখানে দূর্বাচটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম আড়ির বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। বিজেপি কর্মী সমর্থকরা গৌত আড়ির বাড়ি ঘিরে রাতভর বিক্ষোভ দেখান। খবর পেয়ে সেখানে পৌঁছয় পাথরপ্রতিমা থানার বিশাল পুলিশ এবং বিডিও অফিসের আধিকারিকরা। এরপরেই উদ্ধার করা হয় কম্বল, ত্রিপল, পান বরোজের চট, মাছের খাবার সহ একাধিক সরকারি সামগ্রী। সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
    অন্যদিকে কোচবিহারে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুব সভাপতি স্বপন বর্মনকে। তাঁর কাছ থেকে ১ রাউন্ড গুলি ও পিস্তল উদ্ধার হয়েছে।