গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বাবার দেহ পেতে ডিএনএ টেস্টের লাইনে ৮ মাসের শিশু!

    বাবার দেহ পেতে ডিএনএ টেস্টের লাইনে ৮ মাসের শিশু!

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স
    এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় চোখের জল সামলে প্রিয়জনের দেহ বা দেহাবশেষটুকু পেতে মেডিক্যাল কলেজের সামনে এখন ডিএনএ নমুনা দেওয়ার লম্বা লাইন। সেই ডিএনএ নমুনা লাইনে দেখা মিলেছে আট মাসের শিশুরও। অভিশপ্ত সে বিমানে ছিলেন শিশুর হতভাগ্য বাবাও। তাই তাঁর দেহাবশেষ শনাক্ত করতে শেষ ভরসা ওই বুদের ডিএনএ নমুনা।
    জানা যাচ্ছে, ব্রিটেনের বাসিন্দা মহম্মদ আদনান, স্ত্রী মানতাশা ও আটমাসের ছেলে ইব্রাহিমকে নিয়ে পরিবারের সঙ্গে ইদ উল আযহা পালনের জন্য ফিরেছিলেন আহমেদাবাদে। ফেরার টিকিট ছিল ২১ জুনের। কিন্তু তড়িঘড়ি কর্মক্ষেত্রে ফিরতে বৃহস্পতিবারের লন্ডনগামী ফ্লাইন এআই১৭১-এ একারই টিকিট কাটেন মহম্মদ আদনান। তবে শেই বিমান আর গন্তব্যে পৌঁছায়নি।
    খুদে ইব্রাহিমকে কোলে নিয়ে নমুনা দেওয়ার লাইনে দাঁড়িয়ে তার মাম নবীল। তাঁর বক্তব্য, এই একরত্তির রক্ত ছাড়া ওর বাবাকে খুঁজে পাওয়ার কোনও উপায় নেই। অন্যদিকে স্বামীকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন মানতাশা। খুদে ইব্রাহিমকে এক মুহূর্ত কোলছাড়া করতে চাইছেন না তিনি। অনেক বুঝিয়ে খুদেকে নিয়ে নমুনা জমা দিতে আসা বলে জানা গেছে।