
পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভে সেনার নির্বিচার গুলিতে অন্ততপক্ষে ৮ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। বিক্ষোভ থামাতে আরও বিপুল পাক সেনা মোতায়েন করা হচ্ছে। কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর।
সেখানের নাগরিকরা নিজেদের অধিকারের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। বন্ধ রয়েছে দোকানপাট থেকে স্থানীয় ব্যবসা। বন্ধ পরিবহণও। জানা গিয়েছে বুধবার পাক অধিকৃত কাশ্মীর বাঘ জেলায় ধীরকোটে ৪ জনের মৃত্যু হয়েছে। মুজাফফরাবাদে ও মীরপুরেও ২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবারও মুজাফফরাবাদে ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে মোট ১০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত।
ইসলামাবাদ থেকে বিক্ষোভ থামাতে ১ হাজার বাহিনী পাঠানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।







