
অবসরের ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। আগামী ফেব্রুয়ারি-মার্চে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই ৮টি বিশ্বকাপ জয়ের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানছেন হিলি।
আড়াই মাস আগে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায় সেমিফাইনালে হেরে। চার বছর পরের বিশ্বকাপে হিলির থাকার কোনো সম্ভাবনা এমনিতে ছিল না।তবে পাঁচ মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ।সেখানে খেলেই বিদায় বলবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ৩৫ বছর বয়সী তারকা থেমে যাচ্ছেন আগেই।ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন হিলি। এরপর পার্থে দিন-রাতের টেস্ট ম্যাচটিই হবে তার শেষ ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজটিতে তিনি খেলবেন না। যাতে সামনের বিশ্বকাপের জন্য দলটাকে গুছিয়ে নিতে সুযোগ দেওয়া হয় অন্য কাউকে।অবসরের কারণ ঘোষণায় শুরুতে মজা করেছেন হিলি। জীবনসঙ্গী আরেক তারকা মিচেল স্টার্কের কাছে গলফ খেলায় হেরে গেছেন,সেখানে উন্নতি করতে হবে,ক্রিকেটকে পাশে সরিয়ে রাখত চান, এসব বলে হেসে উঠলেন।পরে বললেন, মূলত চোট আর মানসিক ক্লান্তির কারণেই বেশ কিছুদিন ধরে ভাবছিলেন এটা নিয়ে।উল্লেখ্য অস্ট্রেলিয়ার হয়ে ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি-টোয়েন্টি খেলেছেন হিলি। জিতেছে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ।উইকেটের সামনে ও পেছনে গড়েছেন অনেক রেকর্ড। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন দুই দফায়, অস্ট্রেলিয়ার বর্ষসেরা মহিলা ক্রিকেটারও হয়েছেন।শুধু সংখ্যা আর অর্জনেই নয়, ছাপ রেখেছেন তিনি খেলার ধরন ও মানসিকতায়।
আগ্রাসী ব্যাটিংয়ে মহিলা ক্রিকেটকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। মেয়েদের ক্রিকেটে সত্যিকারের একজন কিংবদন্তি তিনি।
