গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk সাংসদ খুনের নেপথ্যে চোরাচালানের ৮০ কোটি 

    সাংসদ খুনের নেপথ্যে চোরাচালানের ৮০ কোটি 

    0
    140
    80 crore of smuggling behind the MP murder
    80 crore of smuggling behind the MP murder

    বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমের হাড়হিম করা খুনের নেপথ্যে রয়েছে সোনা চোরাচালানের ৮০ কোটি টাকা। জানা গিয়েছে, সোনা চোরাচালানের ওই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করতেই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

    ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে সাংসদের সহযোগী ও বন্ধু আখতারুজ্জমান ওরফে শাহিনের। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, খুলনার ঝিনাইদহ-৪ র এর সংসদ সদস্য এবং ঝিনাইদহ কোটচাঁদপুর পুরসভার মেয়রের ছোটভাই শাহিন আন্তর্জাতিক সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল। সীমান্ত দিয়ে তাঁর সহযোগিতাতে সোনা চোরাচালান করা হত। চোরাচালানের বেশিরভাগ অর্থই দাবি করেছিলেন নিহত সাংসদ। এরপরেই সাংসদ আনোয়ার উল আজিম এবং তাঁর সহযোগী শাহিনের মধ্যে সম্পর্কের ফাটল দেখা যায় গত বছরে। বাংলাদেশ পুলিশের প্রাথমিক সন্দেহ সাংসদ খুনের ঘটনায় একাধিক প্রভাবশালীও যুক্ত রয়েছে। এদিকে সাংসদ আনোয়ার উল আজিমকে খুনের পরিকল্পনা বাংলাদেশেই বসেই করা হয়েছিল। কলকাতায় পৌঁছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ মিন্টো। আখতারুজ্জামান এই পরিকল্পনার মাস্টারমাইন্ড এবং মদতদাতা। আখতারুজ্জামানকে কিভাবে হাতে পাওয়া যায় তার জন্য ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।