গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata কেন্দ্রীয় রিপোর্টে স্কুলে ভর্তিশূন্যের তালিকায় শীর্ষে বাংলা 

    কেন্দ্রীয় রিপোর্টে স্কুলে ভর্তিশূন্যের তালিকায় শীর্ষে বাংলা 

    0
    153
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, স্কুলভর্তিশূন্যের তালিকায় শীর্ষে বাংলা।  রাজ্যের ভর্তিশূন্য ৩,৮১২টি স্কুলে  কর্মরত মোট ১৭,৯৬৫ জন শিক্ষক।

    গত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের প্রায় ৮০০০ স্কুলে ছাত্র ভর্তি সংখ্যা শূন্য। স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা ২০০০০। গত শিক্ষাবর্ষে সারা দেশে মোট ৭৯৯৩ টি স্কুল ছাত্র ভর্তিশূন্য। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তুলনায় সংখ্যাটা কম। ২০২৩-২০২৪ ভর্তিশূন্যের সংখ্যা ছিল ১২৯৫৪। ভর্তিশূন্যের তালিকায় দ্বিতীয় তেলেঙ্গানা ২২৪৫ , তৃতীয় মধ্যপ্রদেশ ৪৬৩। পরিসংখ্যান বলছে , গত শিক্ষাবর্ষে উত্তরপ্রদেশের ৮১ টি স্কুল ছাত্র ভর্তিশূন্য ছিল। উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গত শিক্ষাবর্ষে যেসব স্কুলে ছাত্র ভর্তি সংখ্যা শূন্য ছিল সেগুলির সরকারি সাহায্য প্রত্যাহার করা হবে। তবে রাজধানী দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া, আসাম, হিমাচল প্রদেশ, ছত্তীশগড়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এমন কোনও ছাত্র ভর্তিশূন্য স্কুল ছিল না। তবে এমন অনেক স্কুল আছে যেখানে শিক্ষক সংখ্যা মাত্র ১। এমন প্রায় ১ লক্ষের বেশি স্কুলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রায় ৩৩ লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে।

    সেই তালিকায় শীর্ষে অন্ধ্রপ্রদেশ। তারপর যথাক্রমে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্নাটক এবং লাক্ষাদ্বীপ।