
গত ২৪ ঘণ্টায় গাজায় ইজরায়েলি বাহিনীর ধারাবাহিক হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮১ প্যালেস্টানিয়র। গাজা উপত্যকার উপর ধারাবাহিক ভাবে ইজ়রায়েলি হামলার মাঝেই সোমবার শোনা গিয়েছিল, শান্তি আলোচনায় রাজি হয়েছে হামাস। অথচ এখনও সেই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাস এবং আমেরিকার মুখে ভিন্ন সুর। তার মাঝেই ইজরায়েলের লাগাতার হামলায় শুধু গাজাতেই ৮১ জনের মৃত্যু হয়েছে।
যার মধ্যে রয়েছে বহু শিশুও। সোমবার শোনা গিয়েছিল, আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে হামাস। আমেরিকার বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি নিয়ে নয়া প্রস্তাব দিয়েছিলেন প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে। সেই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে বলেই জানিয়েছিলেন এক প্যালেস্টাইন কর্তা।
তবে, অন্যমতে দু’পক্ষের যুদ্ধবিরতি নিয়ে কোনও রকম আলোচনাও হয়নি। হামাসের সঙ্গে নয়, বরং ইজরায়েলের সঙ্গে সাময়িক সংঘর্ষবিরতি আলোচনায় যেতে চায় আমেরিকা। পরিবর্তে অর্ধেক যুদ্ধবন্দিকে প্রত্যর্পণ করতে হবে দুই পক্ষকেই। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইজরায়েলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
